রায়গঞ্জ: ভোট গণনার আগে দেবদর্শনে কৌশিক, রায়গঞ্জে মন্দিরে মন্দিরে বিজেপি প্রার্থীর আশীর্বাদ যাত্রা
ভোট গণনার আগে আশীর্বাদ চাইতে রবিবার রায়গঞ্জের বিভিন্ন মন্দিরে প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। দেবীনগরের ভারত সেবাশ্রম সংঘ থেকে তার যাত্রা শুরু হয়। এরপর দেবীনগর কালিবাড়ি, বন্দরের একাধিক মন্দির ও রামকৃষ্ণ মিশনে প্রার্থনা করেন তিনি। কৌশিক জানান, ফল ঘোষণার আগে ঈশ্বরের আশীর্বাদ কামনাতেই এই উদ্যোগ। বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থনা যাত্রা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।