রায়গঞ্জ: ভোরের ঘুম ভাঙতেই মর্মান্তিক মৃত্যু! পাখা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট রায়গঞ্জের বাসিন্দা, তদন্তে পুলিশ
বৈদ্যুতিক পাখা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের উত্তর সোহারই এলাকায়। মৃতের নাম হবুজ বর্মন (৪৫)। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বারান্দায় শোয়ার সময় তিনি পাখা বন্ধ করলেও প্লাগের সুইচ অফ করেননি। বুধবার ভোরে ঘুম থেকে উঠে পাখাটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।