রায়গঞ্জ: খেজুড়িতে কংগ্রেস সভাপতির কনভয়ে হামলার প্রতিবাদে রায়গঞ্জ থানায় জেলা কংগ্রেসের ডেপুটেশন
খেজুড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কনভয়ে হামলার প্রতিবাদে সোমবার রায়গঞ্জ থানায় ডেপুটেশন দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। ব্লক সভাপতি লিয়াকত আলী জানান, সন্ত্রাস কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে ফেরার পথে হামলা চালানো হয়। ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি ও রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবি জানানো হয়েছে।