রায়গঞ্জ: রায়গঞ্জের মহারাজায় বিজেপির যোগদান সভায় সংখ্যালঘুদের ব্যাপক উপস্থিতি, পাঁচ হাজারের যোগদানের দাবি
রায়গঞ্জের মহারাজা এলাকায় রবিবার বিকেলে বিজেপির বৃহৎ যোগদান সভা ঘিরে ব্যাপক সাড়া পড়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার এবং হেমতাবাদ বিধানসভার প্রার্থী হরিপদ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সভার অন্যতম দিক ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল অংশগ্রহণ। স্থানীয় ব্যবসায়ী ছোটোন ওরফে উত্তম চ্যাটার্জীর সঙ্গে ব্যবসায়ী সালেক মহাম্মদ ও নাসির মহাম্মদের নেতৃত্বে এই সভা হয়।