রায়গঞ্জ: আবর্জনার দুর্গন্ধে দমবন্ধ রায়গঞ্জের ৬-৭ নাম্বার ওয়ার্ড, বেহাল ড্রেনেজে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা
রায়গঞ্জ শহরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ ও বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। ভাঙ্গা রোড সংলগ্ন নেতাজি শান্তি ক্লাবের কাছে জমে থাকা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। ড্রেন পরিষ্কার না হওয়ায় জলনিকাশি ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশে রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। দ্রুত আবর্জনা অপসারণ ও ড্রেন পরিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা।