পুঞ্চা: নিয়ন্ত্রণ হারিয়ে পেঁচাড়া গ্রামে উল্টে গেলো অটো
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটি অটো।ঘটনা কেন্দা থানার অন্তর্ভুক্ত পানিপাথর অঞ্চলের পেঁচাড়া গ্রামে।রবিবার আনুমানিক দুপুর ২.৩০ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটে। জানা যায় চাঁদড়া থেকে পেঁচাড়া যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি পাল্টি খায়।এই দূর্ঘটনায় পিন্টু সহিস এবং কৃষ্ণপদ কালিন্দী আহত হয়।পরবর্তীকালে পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।