রায়গঞ্জ: নির্বাচনের মনোনয়নের জন্য কঠোর নিরাপত্তা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক দফতর চত্বর কর্নজোড়ায়, হয়রানির অভিযোগ সাধারনের
নির্বাচনের মনোনয়নের জন্য কঠোর নিরাপত্তা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক দফতর চত্বর কর্নজোড়ায়, হয়রানির অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। বুধবার দুপুরে জেলা নির্বাচনী কার্যালয়ে নিজের কাজ করতে আসা এক নাগরিক জানিয়েছেন তারা একটি নিরাপত্তা বেষ্টনীর গেট দিয়ে বাইরে পা রাখতেই তাদের আর ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তাদের বাইক অন্য দিকের প্রবেশ গেটে আছে। কিন্তু নিরাপত্তার কারন দেখিয়ে হয়রানি করা হচ্ছে তাদের।