বরাবাজার: বিধায়ক হয়ে প্রথমবার বরাবাজার হাসপাতাল পরিদর্শনে এলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে
বিধায়ক হয়েই এলাকার হাসপাতাল পরিদর্শনে এলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাসকে। বুধবার রাত নটা নাগাদ বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হন তিনি। সঙ্গে ভারতীয় জনতা পার্টি বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক সহ দলের একাধিক কার্যকর্তা। এদিন তিনি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শপথ গ্রহণের পর হাসপাতালে ডাক্তারদের সঙ্গে আলোচনার করার পরে উন্নয়নের সিদ্ধান্ত নিবেন।