রায়গঞ্জ: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে পানিশালায় ১২ নাম্বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পানিশালায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বিহারের এক যুবকের। মৃতের নাম গোবিন্দ কুমার দাস (২১)। তাঁর বাড়ি বিহারের বারসই থানার সানঝিয়া এলাকায়। পরিবারের দাবি, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে পানিশালা স্কুলের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর জখম হন। জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।