রায়গঞ্জ: বায়না করে কেনা নতুন সাইকেলেই শেষ যাত্রা! উদয়পুরে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রের
বায়না ধরে নতুন সাইকেল কিনে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো পঞ্চম শ্রেণির ছাত্র আয়ুষ বর্মনের (১১)। বাড়ি হেমতাবাদের সিমলা এলাকায়। বুধবার কাকার সঙ্গে রায়গঞ্জ থেকে সাইকেল কিনে ফেরার সময় উদয়পুরে একটি দ্রুতগতির লরি পিছন থেকে ধাক্কা দিয়ে পিষে দেয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।