ইসলামপুর: ইসলামপুরে নির্বাচনী প্রচারে টলিউড অভিনেতা দেব
ইসলামপুরে নির্বাচনী প্রচারে টলিউড অভিনেতা দেব। আজ দুপুর একটা তিরিশ নাগাদ ইসলামপুরের ফার্ম কলোনি মাঠে অবতরণ করে টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী, ওরফে দেবের হেলিকপ্টার। ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের তরফে স্বাগত জানানো হয় দেবকে। ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালের হয়ে তিনি প্রচারে ইসলামপুরের রাজপথ ধরে রোড শোয়ে অংশগ্রহণ করেন। রাস্তার দু'ধারে অসংখ্য তৃণমূল কর্মীদের পাশাপাশি টলিউড অভিনেতা দেবের অগণিত ভক্তরা একবার দেব কে দেখ