রায়গঞ্জ: ব্যাঙ্ক এ্যকাউন্টের ব্যালেন্স চেক করতে এসে বাইকের ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য হেমতাবাদের মালডোয়া এলাকায়
ব্যাঙ্ক এ্যকাউন্টের ব্যালেন্স চেক করতে এসে বাইকের ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য হেমতাবাদের মালডোয়া এলাকায়। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত বৃদ্ধের নাম খদন বর্মন, বয়েস আনুমানিক ৬৪ বছর, বাড়ি হেমতাবাদের তিলানে৷ পরিজনেরা জানিয়েছেন শুক্রবার দুপুরে ব্যাঙ্ক এ্যকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়েছিলেন বৃদ্ধ। মালডোয়া এলাকায় একটি বাইক তাকে ধাক্কা মারে।