রায়গঞ্জ: একসময় রোগীর ভরসা, আজ পরিত্যক্ত—ধুলোয় পড়ে রায়গঞ্জের প্রাক্তন সাংসদের অ্যাম্বুলেন্স
রায়গঞ্জের কুলিক ব্রিজ সংলগ্ন বাঁধ এলাকায় প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিমের উদ্যোগে চালু হওয়া একটি বিনামূল্যের অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মনের দাবি, বামফ্রন্ট আমলে সাংসদ তহবিলের অর্থে চালু হওয়া অ্যাম্বুলেন্সটি ২০১১ সালের পর বন্ধ হয়ে যায়। চালককে হেনস্তা ও বাধার অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকারও উদ্যোগ না নিলে অ্যাম্বুলেন্স পুনরায় চালুর দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের পথে নামবেন।