ইটাহার: ইটাহারের পাহারাজপুর বটতলা এলাকায় বাড়ির অদূরে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু পথচারী শ্রমিকের, জখম বাইক চালক ও আরোহী
রাস্তা পার হিতে গিয়ে বাড়ির অদূরে বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল এক পথ পথচারীর। জখম বাইক চালক ও আরোহী যুবক। মঙ্গলবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর সংলগ্ন পাহারাজপুর বটতলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। পেশায় পাপর কারখানার শ্রমিক মৃত পথচারীর নাম ঝন্টু দেব(৪৮)। বাড়ি পাহারাজপুর এলাকায়। অন্যদিকে জখম বাইক চালকের নাম প্রণয় সরকার ও আরোহীর নাম মনসুর আলম। এদের দু'জনের বাড়ি ইটাহারের চাঁভোট ও কামিনিপুকুর গ্রামে। পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে।