সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রামে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার দিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা।