রায়গঞ্জ: সাত সকালে গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের রূপাহারে, তদন্তে পুলিশ
সাত সকালে গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের রূপাহারে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শুক্রবার দুপুরে মৃতের পরিজনেরা জানান মৃত গৃহবধুর নাম চেনবানু খাতুন, বয়েস আনুমানিক ৩০ বছর, বাড়ি রায়গঞ্জের রূপাহারে। পরিবারের দাবী, এদিন সকালে আচমকাই নিজের বাড়িতে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। কিন্তু কেনও সে এভাবে আত্মঘাতী হোলো তা বুঝে উঠতে পারছে না পরিবার বলে দাবী।