ক্রীড়া উৎসবের রঙিন আবহে সরডিহা অঞ্চলের বুড়িমোল গ্রামে ফিরে এল ফুটবলের মেলা। শীতের স্নিগ্ধ পরিবেশে বুধবার থেকে শুরু হল বহু প্রতীক্ষিত দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। সরডিহার বুড়িমোল বান্ধব সমিতি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফুটবলের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু সহ অন্যান্য অতিথিরা।স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের ভিড়ে ম্যাচের পরিবেশ উৎসবে পরিণত হয়।