রায়গঞ্জ: ৫০৪ কোটির রেল ওভারব্রিজে বদলাবে উত্তর দিনাজপুর, মোদী-রেলমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ কার্তিকের
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, চাকুলিয়া ও ইসলামপুর এলাকায় ৬টি রেল রোড ওভারব্রিজ নির্মাণে প্রায় ৫০৪ কোটি টাকা অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা নাগাদ সাংসদ কার্তিক চন্দ্র পাল সামাজিক মাধ্যমে অনুমোদনপত্র প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। তাঁর দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন