রায়গঞ্জ: জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু চাঞ্চল্য রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায়
জাতীয় সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু চাঞ্চল্য রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলের মর্গে মৃতদেহ ময়না তদন্ত করানো হয়। মৃতের পরিজনেরা জানান মৃত ওই দু'জনের নাম ভজ মন্ডল, বয়েস আনুমানিক ৪৫ বছর, বাড়ি রায়গঞ্জের ভাতগড়া এলাকায়, এবং সমশের আলী, বয়েস আনুমানিক ২৮ বছর, বাড়ি মহারাজপুর। পরিজনেরা জানান শবিবার বিকালে টুঙ্গিদিঘি থেকে ফিরছিল তারা। মধুপুর এলাকায় ১২ নাম্বার জাতীয় সড়কে কোনও ভাবে দুর্ঘটনা গ্রস্ত হয় তাদের বাইক।