চোপড়া: চোপড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৮ স্কুল পড়ুয়া সহ টোটো চালক
চোপড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ৮ স্কুল পড়ুয়া সহ টোটো চালক। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পড়ুয়াদের টোটো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘटनাটি ঘটেছে চোপড়া কালাগছ সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কের পোল ফ্যাক্টরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেন্ট পল নামে একটি বেসরকারি স্কুলের ছুটি হওয়ার পর কয়েকজন পড়ুয়া টোটো করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে এসে একটি নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যান টোটোটিকে সজোরে