রঘুনাথপুর ১: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রঘুনাথপুরের জগৎ জননী পূজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে রঘুনাথপুরের জগৎ জননী পূজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির ও চারাগাছ বিতরণের আয়োজন করা হয়েছিল সোমবার জগৎ জননী পূজো মন্ডপ চত্বরে।এদিন এই বিশেষ দিনে এই ধরনের কর্মসূচি এলাকার বাসিন্দাদের নজর কাড়ে।এলাকার বাসিন্দাদের মধ্যে 200টির বেশি চারাগাছ বিতরণ করা হয় এদিন। উপস্থিত হয়েছিলেন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি,কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা,রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি সহ বহু বিশিষ্টজনেরা।