ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মালতিপুর এলাকায় মকর সংক্রান্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার রাত ৭টা নাগাদ। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন পূর্ব বর্ধমান জেলায় এমন সম্প্রীতির মেলা বিরল। এবছর ১০১ তম বর্ষে পদার্পণ করেছে এই মেলা হিন্দু মুসলিম উভয় মিলেই এই মেলার আয়োজন করে।