রবিবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ ভেবিয়ার এলাকার ঘটনা।দিনে দুপুরে সরকারি জায়গা থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকাবাসীরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে গাছ কাটার যন্ত্রপাতি ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। কাটা গাছের গুড়ি কাঠ নিয়ে যাওয়া হয় হাসনাবাদ থানায়। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।