বাঘমুণ্ডী: কালিমাটি হাট থেকে মোটরসাইকেল চুরি বাঁধডী গ্ৰামের কৃষকের
কালিমাটি হাট থেকে মোটরসাইকেল চুরি বাঁধডী গ্ৰামের কৃষকের। শুক্রবার দুপুর তিনটা নাগাদ বাঘমুন্ডি থানা এলাকার বাঁধডি গ্রামের বাসিন্দা সন্তোষ কুইরী জানান গতকাল কালীমাটি হাট থেকে তার মোটরসাইকেল চুরি হয়ে যায়। পেশায় তিনি একজন কৃষক। একাধিক হাট-বাজারে কাঁচা সবজি বিক্রি করে সংসার চালান। তার একমাত্র সহায় মোটরবাইক হিরো স্প্লেন্ডার প্রো, যার গাড়ি নম্বর JH-01BT-3570, এই চুরির ঘটনায় তিনি হতবাক। এদিন বাঘমুন্ডি থানায় লিখিত অভিযোগ করেন। তবে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চ