বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পিপলন গ্রামের এক কৃষক প্রতিদিনের মত সর্ষের জমিতে গিয়েছিলেন। আল দিয়ে যাওয়ার সময় একটি বিষধর সাপ কামড়ে দেয়। চাষীর নাম বংশী দাস, বয়স ৬১ বছর। স্থানীয়রা দেখতে পেয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কত্যবরত চিকিৎসক তাঁর চিকিৎসা করে।