বরাবাজার: বাজড়া গ্রামে আয়োজিত হল বিজেপির জয়ের উৎসব
আনন্দের যেন শেষ নেই, নির্বাচনের ফল ঘোষণার পরে পরেই সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসব। প্রতিটি বুথ স্তরে চলছে মিছিল। বুধবার বরাবাজার ব্লকের অন্তর্গত বাজড়া গ্রামে বাজনা সহকারে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল। এদিন দুপুর দুটো পর্যন্ত চলে এই মিছিল মিছিলের পরে ছিল সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা।