পুঞ্চা: রাতের অন্ধকারে পাথর লুঠের চেষ্টা!কেন্দা থানা এলাকা থেকে ট্রাক্টর, জেসিবি মেশিন ও
একটি স্কুটি বাজেয়াপ্ত করলো বনদপ্তর
রাতের অন্ধকারের বনদপ্তরের জমির উপর অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের চেষ্টা, হাতেনাতে ধরলো গ্রামবাসীরা।বৃহস্পতিবার গভীর রাত নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার এক নম্বর ব্লকের কেন্দা থানার অন্তর্ভুক্ত ডাকাকেন্দু গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় ডাকাকেন্দু ডি এলাকায় একটি সাদা পাথরের ঢিপি ছিলো,রাতের অন্ধকারে কেউ বা কারা ট্রাক্টর জেসিবি নিয়ে সেটি ভাঙার চেষ্টা করে।