রায়গঞ্জ: সীমান্তে কাফ সিরাপ পাচার রুখল বিএসএফ, রায়গঞ্জ আদালতে পেশ দুই অভিযুক্তের ১৪ দিনের জেল
কাফ সিরাপ পাচারের অভিযোগে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার দুই ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতদের নাম মনসুর আলম, বয়েস ২২ বছর, বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ থানার চাপাধাই গ্রামে এবং রেজাউল ইসলাম, বয়েস ৫০ বছর, বাড়ি হেমতাবাদ থানার জমাদার পাড়ায়। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করেছে পুলিশ। সোমবার ২ জনকে কাফ সিরাপ পাচারের সময় সীমান্ত থেকে আটক করা হয়।