আগামী ১৪ ই ডিসেম্বর সম্প্রীতি কাপ ২০২৫ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ক্যানিং পূর্বের অন্তর্গত জিবনতলা স্টেডিয়ামে। আজ অর্থাৎ শুক্রবার দুপুর দুটো নাগাদ মাঠ পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন এলাকার বিধায়ক এবং টুর্নামেন্টের উদ্যোক্তা শওকত মোল্লা।ইতিমধ্যে সেখানে প্রস্তুতির কাজ চলছে জোরকদমে।