চোপড়া: এমআরএল ছাড়া কাঁচা চা-পাতা কোথায় যাচ্ছে? গাড়ি আটকে ক্ষুদ্র চা চাষিদের তীব্র বিক্ষোভ
এমআরএল শংসাপত্র ছাড়া কীভাবে চলছে কাঁচা চা-পাতা পরিবহন? এই অভিযোগে শুক্রবার বিকেল চারটায় সময়ে কালাগছ ২৭ নম্বর জাতীয় সড়কে কাঁচা চা-পাতা বোঝাই একাধিক গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন একাংশ ক্ষুদ্র চা চাষি। বিক্ষোভকারীদের অভিযোগ, এমআরএল শংসাপত্র বাধ্যতামূলক হওয়ায় বহু চা কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। অথচ উত্তর দিনাজপুরে প্রয়োজনীয় পরীক্ষাগারের অভাবে অধিকাংশ ক্ষুদ্র চাষি সেই শংসাপত্র সংগ্রহই করতে পারছেন না। তাহলে প্রশ্ন উঠছে—কোন নিয়মে, কার অনুমতিতে এবং কোন