ইটাহার: রাতের অন্ধকারে সাইকেলে কচ্ছপ প্রচারের ছক বাঞ্চাল, ইটাহারের চূড়ামণ থেকে উদ্ধার লুপ্তপ্রায় প্রজাতির ১০ কেজি ওজনের কচ্ছপ
রাতের অন্ধকারে সাইকেলে কচ্ছপ প্রচারের ছক বাঞ্চাল। পুলিশের ধাওয়া খেয়ে হাঁড়ি ফেলে পালালো পাচারকারী। উদ্ধার প্রায় ১০ কেজি ওজনের একটি লুপ্তপ্রায় এশিয়ান জিয়ান্ট সফটসেল টার্টেল বা এশিয়ান দৈত্যাকার নরমখোলা কচ্ছপ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইটাহারের চূড়ামণ নতুন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। শনিবার কচ্ছপটিকে রায়গঞ্জ বনদপ্তরের হাতে তুলে দেয় ইটাহার থানার পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটি মূলত মিস্টি জলের কচ্ছপ। পুলিশ পাচারকারীর খোঁজ শুরু করেছে।