ইসলামপুর: ৪২২ একর চা বাগান দখলের অভিযোগে তীব্র উত্তেজনা, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা
৪২২ একর চা বাগান দখলের অভিযোগে তীব্র উত্তেজনা, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি এলাকায় ৪২২ একর চা বাগানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শ্রমিকদের অভিযোগ, লিমট্যাক্স কোম্পানির এই চা বাগান গত প্রায় ১৫ মাস ধরে অবৈধভাবে দখল করে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের বেতন, বোনাস এবং দীর্ঘ ৮ বছরের পিএফের বকেয়া এখনও মেটানো হয়নি বলে দাবি তাঁদের। এই অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার বাগানের শতাধিক