রায়গঞ্জ: রাজ্যে সরকার পরিবর্তনের পরই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতি নিয়ে ফের সরব প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়
রাজ্যে সরকার পরিবর্তনের পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে ফের সরব হলেন প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। তার দাবি, উপাচার্য থাকাকালীন তাকে “বিজেপির উপাচার্য” বলে কটাক্ষ করা হতো এবং আন্দোলনের নামে হেনস্থা করা হয়েছে। তিনি জানান, ক্যাগ অডিটে প্রমোশন ও আর্থিক লেনদেনে একাধিক অনিয়ম ধরা পড়ে। সেই রিপোর্ট রাজ্য সরকার ও তৎকালীন রাজ্যপালের কাছে পাঠানো হলেও কোনও পদক্ষেপ হয়নি। নতুন সরকার আসার পর এবার ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী তিনি।