পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ গুসকরায় পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। গুসকরা ট্র্যাফিক গার্ড ও গুসকরা ফাঁড়ির যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দুর্ঘটনা রুখতে হাতে সচেতনতামূলক প্লাকার্ড নিয়ে পদযাত্রায় অংশ নেন পুলিশকর্মীরা। পদযাত্রা চলাকালীন পথচলতি গাড়ি ও বাইক চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার বিষয়ে অবগত করা হয়।