ইটাহার: ইটাহারের কোয়ারপুর গ্রামের মাছ ব্যবসায়ীকে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মারার অভিযোগে গ্রেপ্তার বোরোট্টি গ্রামের এক যুবক
ইটাহারের কোয়ারপুর গ্রামের মাছ ব্যবসায়ী মফিজুদ্দিন আহম্মেদকে বোরোট্টি গ্রামে লিজের পুকুর দেখতে গেলে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মারার অভিযোগে গ্রেপ্তার প্রণব ঘোষ। মঙ্গলবার ইটাহার থানায় বোরোট্টি গ্রামের বাসিন্দা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান মফিজুদ্দনের পরিজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে প্রণবকে গ্রেপ্তার করে। বুধবার পুলিশ ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতের ২ জুন পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।