রায়গঞ্জ: নির্বাচনের আগের দিনে একগুচ্ছ অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের রিসিভ কপি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য উদয়পুরে, শুরু রাজনৈতিক তরজা
নির্বাচনের আগের দিনে একগুচ্ছ অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের রিসিভ কপি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য রায়গঞ্জের উদয়পুরে। বুধবার বিকালে এই ফর্ম উদ্ধার হয়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ। তারা ওইসব নথি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পরেই রাজনৈতিক তরজা শুরু হয়। তৃনমুল কংগ্রেস অভিযোগ করে বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি দেয় এটাই তার প্রমান। যদিও জেলা বিজেপি মুখপাত্র কেশবানন্দ পাল বলেন তাদের এই ফর্মের রিসিভ কোনও কার্যকর্তার কাছ থেকে হাড়িয়ে গিয়েছিল।