ইটাহার: চা, ফাস্টফুড ও হোটেলের আড়ালে অবৈধ মদের ব্যবসা চালানোর অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেপ্তার পঞ্চায়েত প্রধানের দেওর সহ ৩ জন
চা, ফাস্টফুড, হোটেল সহ বিভিন্ন দোকানের আড়ালে দীর্ঘদিন থেকে চলছে অবৈধ মদের ব্যবসা। এবার অবৈধ মদ, গাঁজা ও ব্রাউন সুগার কারবারের বিরুদ্ধে অ্যাকশনে নামল পুলিশ। অবৈধ ভাবে ব্ল্যাকে বিদেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর সহ ৩ জন।ধৃত ষষ্ঠী সরকার, বিশ্বেশ্বর বর্মন ও সুজিত কুমার সিংয়ের বাড়ি দুর্গাপুর অঞ্চলে। ধৃতদের দোকান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ হাজার টাকার বিদেশী মদ। সোমবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ।