সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটি অন্তর্গত মেমারি উত্তর ১ শাখার প্রবীন পার্টি সদস্যা কমরেড আরতি গঙ্গুলী (৯২) মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ প্রয়াত হয়েছেন। তিনি বয়স জনিত অসুখে ভুগছিলেন। কয়েক মাস বিছানায় শয্যাসায়ী ছিলেন, ১৯৯০ তিনি পার্টির সদস্য পদ অর্জন করেন। তিনি মহিলা সমিতির আন্দোলনের মধ্য দিয়ে পার্টির কাজে যুক্ত হয়েছিলেন। ২০০৫ সালে মেমারি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর কাউন্সিলার নির্বাচিত হন।