সাঁতুড়ি: সাঁতুড়ি হাইস্কুলের সামনে চারচাকা গাড়িতে ভয়াবহ আগুন, চাঞ্চল্য,দমকলের ১টি ইঞ্জিন গিয়ে আগুন নেভালো
পুরুলিয়ার সাঁতুড়ি থানার অদূরে সাঁতুড়ি হাইস্কুলের সামনে সোমবার সকালে একটি চলন্ত চারচাকা গাড়িতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তবে ঐ গাড়ির মধ্যে থাকা সকলেই গাড়ি থেকে বের হয়ে যাওয়ার ফলে কোন হতাহতের খবর নেই। জানা যায় সোমবার সকালে চারচাকার গাড়িটি যখন রঘুনাথপুর দিক থেকে পুরুলিয়ার-বাঁকুড়া রাস্তা দিয়ে বাঁকুড়ার দিকে আসছিল ঐ সময় পথে সাঁতুড়ি হাইস্কুলের সামনে গাড়িটির মধ্যে হঠাৎ আগুন জ্বলতে শুরু করে।