পুঞ্চা: নপাড়া শাহ বাঁধে উদ্ধার হলো এক বৃদ্ধের দেহ
Puncha, Purulia | May 14, 2026 পুকুরের জল থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ।বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া অঞ্চলের নপাড়া শাহ বাঁধে।পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২ টা নাগাদ পুকুরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে, নিকটবর্তী হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।মৃত বৃদ্ধের নাম ভিক্ষাকর মাহাতো(৬২),বাড়ি হুড়া থানার চকগোপালপুর গ্রামে।