রায়গঞ্জ: ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে সবুজের বার্তা, রায়গঞ্জে বৃক্ষরোপণে প্রশাসন ও জনপ্রতিনিধিরা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সূর্যোদয় মূক ও বধির হোমে জেলা স্তরের ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি পালিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিবেক কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশ, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়কসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।