ন্যায্য মজুরি এবং পুজোর বোনাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কনটাকচুয়েল কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক সংগঠন AITUC এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হয়। কর্মসূচি থেকে পুজোর বোনাস সহ ন্যায্য মজুরির দাবি জানানো হয়। তাদের দাবি হাসপাতালের সমস্ত কন্টাকচুয়াল শ্রমিকদের সরকারি নির্ধারিত পূজার বোনাস দিতে হবে।