ভাঙ্গড়ে তৃণমূল নেতা কাইজারের বাড়ির সামনে এসে গালাগালি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, তবে এই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা, কটাক্ষ করতে ছাড়লেন না আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা সহ এলাকার অন্যান্য বিরোধী নেতারা। বুধবার রাত আটটা নাগাদ শওকাত মোল্লা সহ তৃণমূলের নেতাদের নাম ধরে ধরে কটাক্ষ করলেন তিনি।