আড়শা: ধর্মরাজের পুজো উপলক্ষ্যে ভগতা ঘুরায় রাঙামাটি গ্রামে প্রচুর মানুষের সমাগম
Arsha, Purulia | May 2, 2026 ধর্মরাজের পুজো উপলক্ষ্যে ভগতা ঘুরায় মাতলেন আড়শা ব্লকের রাঙামাটি গ্রামের বাসিন্দারা। শনিবার ভগতা ঘুরা দেখতে ভীড় জমান রাঙামাটি, আশারামডি,করন্ডী ,ফস্কো সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ফি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজো শুরু হয় । চলে তিন দিন ধরে। উদ্যোক্তারা জানান, তিন দিনে ছৌনাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।