বামনগাছি স্টেশন সংলগ্ন মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড: দমকল ও পুলিশের তৎপরতায় এড়াল বড় বিপদ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো বামনগাছি স্টেশন রোড সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে স্টেশন রোডের জোড়া পার্টি অফিসের সামনে একটি ফাঁকা মাঠে হঠাৎই আগুন লেগে যায়। তবে দমকল ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে অল্পের জন্য বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল এলাকাটি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর একটা নাগাদ হঠাৎই ওই ফাঁকা মাঠ থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে ব