পুরুলিয়া ২: আজ শেষ দিনের প্রচারে পুরুলিয়া ২ নং ব্লকের বিভিন্ন গ্রামে ঝড় তুললেন পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী
প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে আজ প্রচারের শেষ দিনে নির্বাচনী প্রচারে নেমে ঝড় তুললেন পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জি। আজ তিনি পুরুলিয়া দু'নম্বর ব্লকের নডিহা, মহাড়া, পাথরডি, পলাশকোলা প্রভৃতি গ্রামে প্রচার চালান ।