ভাতারের এরুয়ারে প্রভাবতী দেবী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট খেলায় জয় লাভ করলো হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর। শনিবার ৭:৩০ মিনিটে ক্লাবের এক সদস্য জানালেন পাঁচ এক গোলে জয়লাভ করেছে তারা। ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল খেলার আয়োজন করা হয় প্রতিবছর এরুয়ার হাইস্কুল মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী।