রঘুনাথপুর ১: পুরুলিয়ার আদ্রা থানার বাঘাডাবর গ্রামে গলা কেটে স্ত্রীকে খুন করল স্বামী,চাঞ্চল্য, দেহ উদ্ধার করে PMএ পাঠাল পুলিশ
নিজের স্ত্রীকে গলা কেটে খুন করল তার স্বামী।শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের আদ্রা থানার অন্তর্গত বাঘাডাবর গ্রামে।খুন হওয়া মহিলার নাম বছর ৩০এর কবিতা বাউরি।তার বাপের বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতড় ডি গ্রামে। শুক্রবার সকালে বাঘাডাবর গ্রামের বাউরি পাড়াতে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল তার স্বামী জিতেন বাউরির বিরুদ্ধে।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।