2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও SIR এর হেয়ারিং নোটিশ পাচ্ছেন অনেকেই, যার মধ্যে অনেক বয়স্ক মানুষকেও নোটিশ দেওয়া হয়েছে আর এই ক্ষোভ উগড়ে দিচ্ছেন বয়স্ক ভোটাররা। শনিবার সকাল থেকে মেমারি ১ ব্লকের অন্তর্গত ১০টি অঞ্চল ও ১ টি পৌরসভার বিভিন্ন বুথের ভোটারদের শুনানি শুরু হয়েছে। এদিকে অনেক ভোটার আতঙ্কিত হয়ে পড়েছেন, আদৌ কি ভোটার লিস্টে নাম থাকবে কি না তাই নিয়ে দুশ্চিন্তা সাধারণ মানুষের মধ্যে ।