সাঁতুড়ি: সাঁতুড়ির বালিতোড়া অঞ্চলে বিজেপির বিজয় মিছিল ও উল্লাস,উপস্থিত MLA মামণি বাউরি
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত সাঁতুড়ি ব্লকের বালিতোড়া অঞ্চলে মঙ্গলবার রঘুনাথপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়িকা মামণি বাউরির উপস্থিতিতে বিজয় মিছিল আয়োজিত হল। বিজয় মিছিলে গেরুয়া আবির মেখে বাজনা সহযোগে সদ্য নির্বাচিত রঘুনাথপুর বিধানসভার বিধায়ীকা মামণি বাউরিকে সাথে নিয়ে উল্লাসে মেতে উঠেন বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষজন। সাঁতুড়ির বালিতোড়া অঞ্চলের বিজেপির বিজয় মিছিলের সেই ছবিই তুলে ধরলাম ।